শুরু হচ্ছে সাহিত্য একাডেমির বৈশাখী উৎসব

news-image

সাহিত্য একাডেমির উদ্যোগে এ বছর আগামী ৩০ চৈত্র ১৪২৪, ১৩ এপ্রিল ২০১৮ শুক্রবার থেকে ৮ দিন ব্যাপী বৈশাখী উৎসব ১৪২৫ আয়োজন করা হয়েছে। এ ব্যাপারে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আজ ৩০ চৈত্র ১৪২৫, ১৩ এপ্রিল ২০১৮ শুক্রবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত ডিআইজি পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডাঃ আবু সাঈদ, বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলমগীর ভূইয়া, সনাকের সভাপতি জেসমিন খানম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এসআরএম উসমান গণি সজীব প্রমুখ

আলোচনায় অংশ নেবেন আব্দুন নূর ও সাইফুল ইসলাম, সভাপতিত্ব করবেন বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাড. মোঃ আবু তাহের। উৎসবের উদ্বোধনী দিবসে বিকাল ৫টায় বাউল সঙ্গীত পরিবেশন করবেন দেশের প্রখ্যাত বাউল শিল্পী শামসুল হক চিশতি। অনুষ্ঠানমালায় সকলকে আমন্ত্রণ জানিয়ে সাহিত্য একাডেমির পক্ষে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।-খবর বিজ্ঞপ্তির

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম