,

ভাষা মতিনকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়নি

news-image

ভাষা আন্দোলনের অগ্রনায়ক আবদুল মতিনকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়নি। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রাষ্ট্রীয় প্রটোকলের অভাবে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আবদুল মতিনের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ভাষা সৈনিক হওয়া সত্ত্বেও কেন তিনি রাষ্ট্রীয় মর্যদা পাননি এর উত্তরে নাসিম বলেন, রাষ্ট্রীয় প্রটোকলের অভাব ছিল। তিনি বলেন, রাষ্ট্রীয় মর্যাদা দেয়া না হলেও প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে সম্মান জানানো হয়েছে। নাসিম বলেন, ভাষা সৈনিক মতিন রাষ্ট্রের সম্পদ। ভাষা আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনে মতিনের অবদান রাষ্ট্র ও জনগণ ভুলবে না। তিনি আরও বলেন, সরকার ভাষা মতিনের জন্য সব করেছে। কোনো অভিযোগ সত্য নয়।
44760_moওদিকে, আবদুল মতিনকে রাষ্ট্রীয় সম্মান না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ মিনারে আবদুল মতিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে এ ধরনের ব্যক্তিদের মৃত্যুতে সবসময় রাষ্ট্রীয় সম্মান দেয়া হয়েছে। সরকার কেন আবদুল মতিনকে রাষ্ট্রীয় সম্মান দেয়নি তা বোধগম্য নয়। এ সময় সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি, হাবীন-উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে

জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ফ্যাসিবাদপন্থী মিডিয়া বয়কটের আহ্বান

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য