ব্রাহ্মণবাড়িয়ায় নারীসহ ২১ মাদক ব্যবসায়ী আটক

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে নারীসহ ২১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

পুলিশ জানায়, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে রাতে জেলা পুলিশের নেতৃত্বে উপজেলার মোগড়া, আখাউড়া দক্ষিণ, রেলওয়ে কলোনি, ছোটকুড়িপাইকাসহ বেশ কয়েকটি ইউনিয়নে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও পাচারকারী রত্না বেগম, ধরণী দাস, ফারুখ, খোকন, রাজু, বাছির, কাকন, সঞ্জয় ভৌমিক, গৌতমসহ ২১ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিদেশী বিয়ার, স্কফ সিরাপ উদ্ধার করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদার জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে থানায় ৫ টি মামলা হয়েছে। আসামীদের জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম