,

ব্রাহ্মণবাড়িয়ায় আয়নাবাজি ! (ভিডিও)

news-image

ব্রাহ্মণবাড়িয়ার এক আসামির কা- যেন আয়নাবাড়ি ছবিকেও হার মানায়। সামান্য টাকার লোভে নাম বদল করে মাদক মামলায় অন্যের হাজিরা দিয়েছেন দু’জন। কিন্তু জামিন না মেলায় যেতে হয়েছে কারাগারে। কথায় আছে অভাবে সভাব নষ্ট, সে সভাব নষ্টের জেরে এখন জেলের ঘানি টানছেন ব্রাহ্মণবাড়িয়ার সেলিম মিয়া ও হাজিরা বেগম।

ব্রাহ্মণবাড়িয়ার আঠার উপজেলার নুরপুর গ্রামের সেলিম মিয়া, মাদক মামলার আসামি স্থানীয় এমপি সদস্য ও সেচ্ছাসেবক নেতা মো. হান্নান মাত্র ৫০০ টাকার লোভ দেখিলে বদলি আসামি হিসেবে হাজিরা দেয় আদালতে। আইনজীবীরা আশ্বাস দিয়েছিলেন জামিন হবে, কিন্তু তা হয়নি, পাঠিয়ে দেওয়া হয় কারাগারে। ভিন্ন মামলা হাজিরা বেগম
টাকার লোভে তিনিও আরেক মাদক ব্যবসার আসামি সুভা বেগমের হাজিরা দেন আদালতে, তাকেও যেতে হয় কারাগারে। বিষয়টি জানাজানি হলে নরেচরে বসে প্রশাসন।

হাজিরা বেগম বলেন, আমার ছেলে মেয়েরা না খেতে পেয়ে অনাহারে মারা যাচ্ছে। তাদের অনেক কষ্ট করে চলতে হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার সুপারিনটেন্ড জেলা কারাগার নরুন্নবী ভূঁইয়া বলেন, যে দুইজন আসামি কারাগারে গেল, তারা মাদক মামলার আসামি। তারা বাঁচার জন্য ভুয়া নাম দিয়ে দুইজন গরীব ও নিরীহ ব্যক্তিকে টাকা দিবে বলে কারাগারে প্রবেশ করিয়ে দেয়। ঐ লোকগুলা অসহায় অবস্থায় কারাগারে বিনা বিচারে জেল খাটছে। আর প্রকৃত আসামিরা বাইরে ঘুরে বেড়াচ্ছে।
প্রোক্সি হাজিরা মামলার আইনজীবী ছিলেন দোলোনারা। তিনি বলেন, একজন অ্যাডভোকেটের সহায়তা ধিক্কারজনক। আর পুলিশ বলছেন, অভিযোগদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নির্দেশও পেয়েছে তারা।

ব্রাহ্মণবাড়িয়া পিপি অ্যাডভোকেট এস এম ইউসুফ বলেন, এই মামলার সংশ্লিষ্ট যে আইনজীবী তাকে কারণ দর্শনের জন্য আদেশ দেওয়া হল। কারণ দেখালে দেখা যাবে উকালত নামায় যিনি স্বাক্ষর করেছেন তিনি কী করে উকিল হন।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ ও অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমান বলেন, ইতিমধ্যে আমরা থানায় একটা মামলা করেছি। মামলায় আসামি এবং এ ঘটনার জড়িত রয়েছে তাদের গ্রেফতার করার জন্য চেষ্টা চলছে।

কথা বলার জন্য অভিযুক্ত আইনজীবী এবং মাদক মামলার দুই আসামি কাউকেই খুঁজে পাওয়া যায়নি।

channel 24 & আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে