বিজয়নগরে শিক্ষার্থীদের দূর্নীতি বিরোধী শপথ গ্রহন
বিজয়নগর প্রতিনিধি : বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের হলরুমে শিক্ষার্থীরা দূর্নীতি বিরোধী শপথ গ্রহন করেছে। দুদকের দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সমাবেশে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হাফেজ মো: শফিকুর রহমানের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দুদক সদস্য মো: জিয়াদুল হক বাবুর পরিচালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামপুর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আ.স. ম আতিকুর রহমান বলেন ,আমাদের সাথে সাথে এখন শিক্ষার্থীদের দূর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ করতে হবে এবং দূর্নীতিকে ঘৃণা করতে হবে কারণ আজকের শিক্ষার্থীরাই আগামীতে দেশ পরিচালনা করবে ।











