কসবায় দেবরের স্ত্রীর হাতে গৃহবধূ খুন

image_24310নিজস্ব প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিকারপুর গ্রামে দায়ের কোপে ফায়েজা বেগম (৪৫) নামে এক 
গৃহবধূ খুনহয়েছেন। তুচ্ছ ঘটনায় ফায়েজা ও তাঁর দেবরের স্ত্রী বানু বেগমের মাঝে বাকবিতণ্ডার এক 
পর্যায়ে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসীজানায়,কসবারশিকারপুরেরবাবুলমিয়ারস্ত্রীফায়েজাকে তার দেবর আলী মিয়ার স্ত্রী 
বানু বেগম দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পারিবারিক কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে বিতর্ক হয়। এক 
পর্যায়ে বানু বেগম দা দিয়ে ফায়েজা বেগমকে কোপ দেন। গুরুতর অবস্থায় ফায়েজাকে ব্রাহ্মণবাড়িয়া 
সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।
কসবা থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় বানু বেগমকে আটক করা হয়েছে। মামলায় 
তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে হাজির করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা