বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মনবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ৩০০ কেজি গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার,দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মনবাড়িয়া : ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মনবাড়িয়ার সরাইলে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প এর সদস্যদের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় পাচারের কাজে ব্যবহ্নত গাড়ি জব্দসহ ৩০০কেজি গাঁজা ও ১০০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে র‌্যাব এ অভিযান পরিচালনা করেন। আটক কৃতরা হলেন ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগরের জলিলপুড় এলাকার নুরুল ইসলামের ছেলে সবুজ মিয়া(৩৫)ও ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার বাঘমারা গ্রামের আজিজ মিয়ার ছেলে রবীন আহম্মেদ (২৮)। র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মাদকের বড় চালান ইসলামপুর-সরাইল হয়ে ঢাকায় নিয়ে যাবে।

পরে মাদক চালানের অবস্থান নিশ্চিত হয়ে আমরা ইসলামপুরে ছদ্মবেশে অবস্থান করি। কোম্পানী কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ ও সহকারী পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে মঙ্গলবার ভোর রাতে মহাসড়কের সরাইল থানাধীন বিশ্বরোড মেসার্স খাজা গরিবে নেওয়াজ ফিলিং ষ্টেশনের সামনে ঢাকা মেট্রো-চ-১১-৩৭০০ মাইক্রোবাসেটি আটক করি।

এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞেসা করলে গাড়িতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩০০কেজি গাঁজা ও ১০০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা, ফেন্সিডিল ও মাইক্রোবাসের আনুমানিক মূল্য ৬০,০০,০০০/- (ষাট লক্ষ) টাকার মত। র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ অভিযান পরিচালনা করে মাদক উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত দুইমাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

মহাকাশে ডেটা সেন্টার স্থাপনে স্পেসএক্সের সঙ্গে আলোচনা করছে গুগল

বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে একাত্মতা ও প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে

রাষ্ট্রপতির হৃদযন্ত্রে ব্লক শনাক্ত, সফলভাবে বসানো হয়েছে স্টেন্ট

ট্রাম্প: “আমি সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবি না”

বিশ্বকাপের নিরাপত্তায় ৩২ লাখ ডলারের ড্রোন প্রতিরোধ প্রযুক্তি

শেষ মুহূর্তের গোলের কারণে শিরোপা উদযাপন পিছিয়ে গেল রোনালদোদের

ঈদের ট্রেন টিকিট এক ঘণ্টার মধ্যে শেষ

তামিলনাড়ুতে আজ আস্থা ভোট, টিকে থাকতে পারে বিজয়ের সরকার

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ

ডাকসু সহ-সভাপতি সাদিক কায়েম স্পিকারের হাতে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই