,

আখাউড়ায়  প্রতিবন্ধী বিদ্যালয়ের  আয়োজনে বিশ্ব অটিজম দিবস উপলক্ষে র‍্যালি 

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১১ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণে আনন্দ র‌্যালি বের হয়। প্রত্যাশী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এই র‌্যালির আয়োজন করে।
সোমবার সকাল  ১১ টার দিকে  প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আব্দুল মমিন বাবুল,  উপজেলা ছাত্রলীগের সাবেক সাধার সম্পাদক এন এস কবির পলাশ, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, আখাউড়া প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুন্নবী ভূইয়া,  সংগীত শিক্ষক আশারুল ইসলাম, প্রত্যাশীর সভাপতি আব্দুর রহমান বিল্লাল, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রুবেল হোসেন।
এছাড়া স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, গণমাধ্যম কর্মী বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিবন্ধী শিশুদের উন্নতমানের খাবার আপ্যায়ন করতে নগদ অর্থ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির হাতে তুলে দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে