মালবাহী কার্গো জাহাজে অবৈধ ভাবে পণ্য পরিবহনের প্রতিবাদে- আশুগঞ্জে মেঘনা নদীতে প্রতিকী প্রতিবাদ
আশুগঞ্জ প্রতিনিধি : মালবাহী কার্গো জাহাজে ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি)র ছাড়পত্র না নিয়ে অবৈধ ভাবে পণ্য পরিবহনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে সোমবার দুপুরে প্রতীকি প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন। অবিলম্বে ডব্লিউটিসি’র ছাড়পত্র না নিয়ে অবৈধ ভাবে পণ্য পরিবহনকারী কার্গো জাহাজের বিরুদ্ধে কঠোর শাস্তি ও লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন তারা। দ্রুত দাবি না মানলে সারাদেশে কার্গো জাহাজে পণ্য পরিবহন বন্ধসহ কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে সংগঠনের নেতৃ-বৃন্দ।
সোমবার দুপুরে আশুগঞ্জের মেঘনা নদীতে মালবাহী কার্গো জাহাজে অভিযান পরিচালনা করে সংগঠনের কেন্দ্রীয় নেতৃ-বৃন্দ। এসময় বেশকিছু কার্গো জাহাজ ওয়াটার ট্রান্সপোর্ট সেল এর ছাড়পত্র না নিয়ে পণ্য পরিবহনের প্রমান পান তারা। অভিযানে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি হাজী মোঃ নাজমুল হোসাইন হামদু, সাধারন সম্পাদক নূরুল হক, সহ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য লতিফ ঢালীসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃ-বৃন্দ।











