,

তানভিরের বাড়িতে শুধুই আহাজারি

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : একমাত্র পুত্রসন্তান তানভির রহমানকে (২৬) হারিয়ে মা কামরুন্নেসা ও বাবা মুক্তিযোদ্ধা মো. ফসিউর রহমান বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন। তাদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।  রোববার বিকেলে তানভিরের মরদেহ ময়নাতদন্ত শেষে ঢাকা থেকে জেলা শহরের পূর্ব মেড্ডাস্থ নিজ বাড়িতে নিয়ে এলে বাবা-মায়ের কান্নায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। বাদ মাগরিব জানাজা শেষে মেড্ডার পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

তানভিরের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মো. ফসিউর রহমান হাসান বলেন, তানভির প্রায়ই তার মায়ের কাছে বলত, ‘আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু তারপরও আমি একটা সরকারি চাকরি পাই না। অন্য মুক্তিযোদ্ধার সন্তানরা ও তাদের লোকজন সরকারি চাকরি পাচ্ছে। আমাকে তোমরা মাফ করে দিয়ো।’ তিন দিন আগে একটি বায়িং হাউসে মার্চেন্ডাইজার হিসেবে সে কাজে যোগ দেয়। গত শনিবার রাতে হঠাৎ করে সে আত্মহত্যা করে।

তানভিরের খালা মেহেরুন্নেসা জানান, চার ভাই-বোনের মধ্যে তানভির ছিল দ্বিতীয়। বড় বোনের বিয়ে হয়ে গেছে। তার ছোট দুই বোনের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়, আরেকজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। তানভির ছোটবেলা থেকেই ঢাকায় বড় হয়েছে। সে অত্যন্ত মেধাবী ছিল। গত চার বছর যাবত সরকারি চাকরির জন্য অনেক চেষ্টা করছিল সে। বিভিন্ন সময় সরকারি চাকরির জন্য খুব ভালো ইন্টারভিউও দিয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান হয়েও সে চাকরি না পাওয়ায় হতাশায় ভুগছিল। চাকরি না পাওয়ায় হতাশা থেকেই তানভির আত্মহত্যা করেছে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, সরকারি চাকরি না পাওয়ায় হতাশ হয়ে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন এমবিএ ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে তানভির।সূূএ: মানব কন্ঠ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে