,

আশুগঞ্জের দুইটি শূণ্য ইউপি সদস্য পদের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন শুরু

news-image
আশুগঞ্জ প্রতিনিধি : নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ২ টি ওয়ার্ডের শূন্য সদস্য পদে  উপনির্র্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে ভোটগ্রহন শুরু হয়। একটানা চলবে বিকাল ৪ পর্যন্ত। সকাল থেকে ভোটকেন্দ্রেগুলোতে ভোটারদের উপস্থিতি তেমন চোখে পড়ে নি। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসাররা।
আশুগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, আশুগঞ্জ উপজেলায় ২টি ওয়ার্ডের শূণ্য সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই দুটি ওয়ার্ড হল দূর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ও লালপুর ইউনিয়নে ৭নং ওয়ার্ড ।  এর মধ্যে দূর্গাপুরে মোট ভোটার ২৮১৮ জন ও লালপুরে মোট ভোটার ১ হাজার ১১ জন ও । এই দুটি কেন্দ্রে বুথ রয়েছে ১১ টি। এখানে আইনশৃঙ্খলা রক্ষায় প্রতি কেন্দ্রে ১১ জন পুলিশ, ১৬ জন আনসার সদস্য, স্ট্রাইকিং ফোর্স রয়েছে ২ টি ও প্রতি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে