,

দুই বস্তা দেশীয় অস্ত্রসহ ২০ ছাত্রলীগ কর্মী আটক

news-image

দুই বস্তা দেশীয় অস্ত্রসহ ২০ ছাত্রলীগ কর্মী আটক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ জালাল ও সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। আটকরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের অনুসারী। বুধবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা বলেন, গতকালের সংঘর্ষের পর দুই হলে দেড় ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে পাঁচটি মোটরসাইকেল, দুই বস্তা দেশীয় অস্ত্র ও তিন বস্তা পাথর উদ্ধার করা হয়েছে। যাচাই-বাছাই করে আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, বৈধ মালিক ও কাগজপত্র না থাকায় মোটরসাইকেলগুলো জব্দ করা হয়। এছাড়া উভয় হলের ১৫টি কক্ষ সিলগালা করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, বিশৃঙ্খলা এড়াতে এবং ক্যাম্পাসে শান্তি ফিরিয়ে আনতে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। আটকদের বিরুদ্ধে নিয়মানুযায়ী পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন অনুসারী ভিএক্স ও সিএক্সটি নাইন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার রেশ ধরে বুধবার দিনভর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে।

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর