রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব কায়দায় চাঁদাবাজির সময় প্রতারক আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব কায়দায় চাঁদাবাজির সময় হাসিবুল হোসেন (৫০) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে শহরের টিএ রোড এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়। আটক হাসিবুল জেলার কসবা উপজেলার গোপীনাথ পুর গ্রামের মৃত: আনু সরদারের ছেলে।

পুলিশ ও ব্যবসায়ীরা জানান, প্রতারক হাসিবুল দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন দোকান থেকে থানা পুলিশের নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষ এবং বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা ও জিনিসপত্র নিয়ে যেতেন। মঙ্গলবার রাতে একইভাবে তিনি যখন পুলিশ নাম ভাঙ্গিয়ে ফল ব্যবসায়ী নির্মলের কাছ থেকে ফল চান, তখন বিষয়টি সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানা নিয়ে আসে।এছাড়া সে টি,এ,রোড এক ইলেকট্রিক দোকান থেকে প্রতারণা করে বৈদ্যুৎতিক তারও নিয়ে আসেন বলে দোকান মালিক জানান।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার (ওসি) নবীর হোসেন জানান, প্রতারক হাসিবুলকে একাধিক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ