,

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

news-image
বিশেষ প্রতিনিধি,  ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে  ইসরাত জাহান আঁচল (১৬) নামক নিহত গৃহবধূর মরদেহ সদর উপজেলার নাটাই ইউনিয়নের মিন্দালিবাড়ি থেকে  উদ্ধার করেছে পুলিশ। নিহত আঁচল সদর উপজেলার ভাটপাড়া গ্রামের ফারুক মিয়ার মেয়ে।
নিহত আঁচলের পরিবার সূূএ জানায়, কয়েক মাস আগে মিন্দালিবাড়ির শাকিল মিয়ার ছেলে মান্নার সঙ্গে আঁচলের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীসহ তাঁর পরিবারের যৌতুকের জন্য আঁচলকে নির্যাতন করতো। তারাই  আঁচলকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
তবে  আঁচলের স্বামীর বাড়ির লোকজনের দাবি, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কি কারণে আত্মহত্যা করেছে সেটি স্পষ্ট করে বলতে পারছে না তারা।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে  বলেন,  ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে