,

তৃতীয় সাউথ এশিয়ান আরচ্যারির প্রথম সোনা বাংলাদেশের

news-image

নিজস্ব প্রতিবেদক : তৃতীয় সাউথ এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপে প্রথম স্বর্ণ জয় করেছে বাংলাদেশ। বিকেএসপিতে (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) অনুষ্ঠিত তৃতীয়বারের এ আসরের আজ মঙ্গলবার শেষ দিন। প্রথম সোনা ছাড়াও ৬টি ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার সকালে পুরুষ রিকার্ভ ইভেন্ট দিয়ে শুরু হয় এবারের আসরের স্বর্ণ জয়ের লড়াই। এ ইভেন্টে খেলতে নামে বাংলাদেশের দুই আরচ্যার রোমান সানা ও ইব্রাহিম। শুরু থেকেই দুজনের মধ্যে চলে সমানে সমান লড়াই। শেষ পর্যন্ত রোমান সানাকে ৬-২ সেট পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়নশিপের প্রথম স্বর্ণ পদকটি জিতে নেন সদ্য এসএসসি পরীক্ষা শেষ করা ফরিদপুরের ছেলে ইব্রাহিম শেখ রেজওয়ান।

প্রথম স্বর্ণ জয়ের পর ইব্রাহিম বলেন, প্রতিটা তীর মারার সময় বুকের মধ্যে কাঁপছিল। রোমান ভাইকে হারাতে পারব ভাবতেও পারিনি। গতকাল থেকেই ভাবছিলাম আমি আমার মত খেলব এবং রৌপ্য পদক পাব। ভালো লাগছে যে আমার হাত দিয়ে এবারের সাউথ এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপে প্রথম স্বর্ণটি পেল বাংলাদেশ।

এই ইভেন্ট শেষে দুজনকেই অভিনন্দন জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। উল্লেখ্য, আজ চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ১০টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ১০ ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হবে এবারের এই প্রতিযোগিতা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে