,

কসবায় পুলিশের অভিযানে গাঁজা উদ্ধার: আটক ৩

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মাইজখার ও শাহপুর গ্রাম থেকে সোমবার ১১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গাঁজা উদ্ধারকালে ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে কসবা থানা এসআই সোহেল শিকদার বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়; অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামের নান্নু ভূইয়ার ছেলে মো.হাবিবুর রহমান হবি (৪০) এর বাড়িতে অভিযান চালায় পুলিশ। হবি মিয়ার ঘরের সিড়ির নিচে পলিথিনে আবৃত অবস্থায় ৯০ কেজি ভারতীয় গাঁজা উদ্বার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হবি মিয়া পালিয়ে যায়। পরে পুলিশ ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী রিনা বেগম (২৫) কে ও রোজিনা বেগম (২৮) নামক অপর এক মহিলাকে আটক করে ।

অপরদিকে একই দিন ভোরে কসবা পৌর এলাকার শাহপুর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই রুবেল এর নেতৃত্বে পুলিশ এক পপকর্ণ ব্যবসায়ীর পপকর্ণের বস্তার ভিতর থেকে ২৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে এবং ওই পর্পকর্ণ ব্যবসায়ী আনিস মিয়া (৩০) কে আটক করে। আনিস মিয়া উপজেলার খিরনাল গ্রামের ফজর আলীর পুত্র।

জানা যায়; হবি মিয়া ও আনিস মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন যাবত এ ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে এলাকায়। এসআই সোহেল শিকদার বাদি হয়ে আটক ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে