রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বল টেম্পারিং কেলেঙ্কারির মূলহোতা ডেভিড ওয়ার্নারই!

news-image

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টের তৃতীয় দিন বল টেম্পারিং কেলেঙ্কারিতে অধিনায়ক স্মিথসহ নাম জড়িয়েছে একাধিক ক্রিকেটারের। অস্ট্রেলিয়ান ক্রিকেটে কালোদিনে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন স্টিভেন স্মিথ। সহ-অধিনায়কের দায়িত্বও ছেড়েছেন ডেভিড ওয়ার্নার।

কেপটাউন টেস্টের বিতর্কের পর উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর ভিডিও এবং তথ্য। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া অ্যাশেজ সিরিজের সময় পকেটে চিনি নিয়ে বেনক্রফটের মাঠে নামার ভিডিও প্রকাশ পাওয়ার পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠছে তবে কি কেপটাউন টেস্টের মতো অ্যাশজেও পরিকল্পনা করে বল বিকৃত করেছিল অসিরা?

w

ওয়ার্নারে বিরুদ্ধে আরও অভিযোগ ফিল্ডিং করার সময় এই ধরনের টেপ পরে নামলেও ব্যাটিংয়ের সময় কিন্তু ওয়ার্নারের হাতে কোনো টেপ থাকে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও ওয়ার্নারের হাতে ছিল এমন টেপ। তাতে আবার তার স্ত্রীর নাম লেখা ছিল। ক্যামেরাতেও ধরা পড়ে সেই দৃশ্য। সে সময় ঘটনাটি নিয়ে কোনো আগ্রহ তৈরি না হলেও কেপটাউনের বল বিকৃতির ঘটনার পর এখন ওয়ার্নারে বাঁ-হাতের টেপিংয়ের ভিডিও আতস কাঁচের নিচে।

অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি মর্নিং হেরাল্ড খবরের শিরোনামই করেছে, ‘ডেভিড ওয়ার্নার অ্যাট দ্য হার্ট অব বল টেম্পারিং স্ক্যান্ডাল।’ অর্থাৎ, ডেভিড ওয়ার্নারই হলেন বল টেম্পারিংয়ের মূলহোতা। সম্ভবত, জোহানেসবার্গ টেস্টে তাকে খেলতেও দেখা না যেতে পারে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ