আখাউড়ায় মহান স্বাধীনতা দিবস পালিত

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা স্মৃতিসৌধে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান পুষ্পার্ঘ অর্পন করেন।

একে একে উপজেলা মুক্তিযোদ্ধা কর্মান্ড, পুলিশ প্রশাসন, পৌরসভা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন স্বতস্ফূর্তভাবে পুষ্পার্ঘ অর্পন করেন। পরে উপজেলার দরুইন গ্রামে সমাহিত বীর শ্রেষ্ঠ মোস্তাফা কামালের সমাধি এবং টানমান্দাইলে ৭১ এর গণকবরে পুস্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠ করা হয়।

সকালে ৯টায় উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করে। শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম