,

ফাইনাল ম্যাচে রাতে মুখোমুখি আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : নান ঘটনা-অঘটন ঘটিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পর্দা নামছে আজ রোববার। ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের ফাইনালের মধ্য দিয়েই শেষ হবে মিনি বিশ্বকাপের এই আসর। জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় দুই দল বেশ ফুরুফুরে মেজাজেই খেলতে নামবে। কারণ, ১০ দলের এই টুর্নামেন্টে সবার লক্ষ্যই ছিল ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপের টিকেট হাতে পাওয়া। এই উদ্দেশ্য সফল হয়েছে ফাইনালিস্ট দুই দলেরই।

কয়েক সপ্তাহ আগেই এই লড়াইয়ে ক্যারিবিয়দের ফেবারিট বলে দেয়া যেত। কিন্তু ব্যাপারটি এখন আর তেমন নেই। যে আফগানরা প্রায় বাদ পড়তেই বসেছিল টুর্নামেন্ট থেকে, সেখান থেকে সুপার সিক্সে। সুপার সিক্সে একেবারে শেষ দিকে জিম্বাবুয়ের হারের পর আফগানিস্তান ও আয়ারল্যান্ড দুই দলের সামনেই সৃষ্টি হয় ফাইনালে যাওয়ার সুযোগ। আইরিশদের বিপক্ষে জ্বলে উঠে আফগানরা নিশ্চিত করেছে ফাইনাল। সাথে নিশ্চিত হয়েছে বিশ্বকাপের টিকিটও।

অন্যদিকে দুইবারের বিশ্বকাপ জয়ী দল ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটাও স্বচ্ছন্দ ছিল না। ধাক্কা খেয়েছে দলটি। কিন্তু ফাইনালে ওঠার পথে ৭ ওয়ানডের ৬টিই তারা জিতেছে। এই জয়ের মানসিকতাই তাদের সাহায্য করবে রোববারের ম্যাচে।

আর ক্যারিবিয়দের একমাত্র পরাজয়টিও আফগানদের বিপক্ষে, সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচেই। সেই ম্যাচের ফলাফল হয়ত ফাইনালের উপর কোন প্রভাব বিস্তার করবে না। বরং, এই ম্যাচটি হতে পারে ২০১৯ বিশ্বকাপ কেমন হবে তার ড্রেস রিহার্সাল।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে