,

শোয়েব আখতারের মৃত্যুর গুজব

news-image

স্পোর্টস ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোয়েব আখতারের মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। গত মঙ্গলবার সাবেক পাকিস্তানি গতি তারকার এ মৃত্যুর গুজব ছড়ান আহসান কামাল পাশা নামের দেশটির করাচির এক বাসিন্দা। এরপর ক্ষণিকের মধ্যে তা ভাইরাল হলে যায়।

ফেসবুকে তিনি লেখেন, ‘দুঃসংবাদ। আজ সকালে একটি ফলের দোকানের সামনে শোয়েব আখতার(রাউলপিণ্ডি এক্সপ্রেস) মারা যান। বয়স হয়েছিল মাত্র ৪২।’

এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সংবাদ চলে যায় খোদ শোয়েব আখতারের কাছে। এরপর টুইটারে তিনি এ বিষয়ে কথা বলেন। তিনি লেখেন, প্রতিদিন ওই ফলের দোকানে পাস দিয়ে যাই। এটি কি জোকস ছিল! দারুণ চেষ্টা করেছো ভাই।

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন পাকিস্তানে অন্যতম সেরা এই পেসার।বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণ ফাস্ট বোলারের প্রশিক্ষণ দিচ্ছেন শোয়েব। এছাড়া বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

প্রসঙ্গত, এর আগে পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলের মৃত্যু ঘিরে গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। শেষে তিনিও টুইট করে প্রমাণ করেন দিব্যি বেঁচে আছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে