,

আশরাফুলের ক্যারিয়ার সেরা ইনিংসের রেকর্ড

news-image

স্পোর্টস ডেস্ক : লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন মোহাম্মদ আশরাফুল। মঙ্গলবার (২০ মার্চ) বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নিজেদের শেষ ম্যাচে ১২৭ রানে থামেন ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

মোহামেডানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে কলাবাগান ক্রীড়া চক্র। ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আশরাফুল। তার ১২৪ বলের দায়িত্বশীল ইনিংসটিতে ছিল ১৩টি চার ও ৩টি ছক্কার মার।

ঘরোয়া ওয়ানডে ক্রিকেটে অাশরাফুলের আগের সর্বোচ্চ স্কোর ছিল অপরাজিত ১১৮। এটি তার ২৫০তম লিস্ট ‘এ’ ম্যাচ ও অষ্টম সেঞ্চুরি। আন্তর্জাতিক ওয়ানডেতেও এক ইনিংসে এতো রান করতে পারেননি এই ব্যাটিং জিনিয়াস। ১৭৭টি ওয়ানডে খেলা আশরাফুলের নামের পাশে তিনটি সেঞ্চুরি। সর্বোচ্চ ১০৯। টেস্ট ক্রিকেটে ১৯০ রানের ইনিংস খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬৩। রঙিন পোশাকে এটিই (১২৭) নতুন রেকর্ড।

ডিপিএলের এবারের আসরে তৃতীয়বার শতক হাঁকালেন নিষেধাজ্ঞা কাটানোর পর থেকে ন্যাশনাল টিমে ফেরার অপেক্ষায় থাকা আশরাফুল। কিন্তু তার দলের অবস্থা শোচনীয় বলা চলে! সুপার লিগের (সুপার সিক্স) দৌড়ে সবার আগে ছিটকে গেছে কলবাগান।

১২ দলের পয়েন্ট টেবিলে একেবারে তলানিতে কলবাগান। ১০ ম্যাচে জয় মাত্র দু’টিতে। আট ম্যাচেই সঙ্গী হয়েছে হারের লজ্জা। সব ম্যাচই ছিলেন আশরাফুল।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে