,

র‍্যাঙ্কিংয়েও দুঃসংবাদ শুনলেন সাকিব

news-image

• ২০১৪ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম তিনে নেমে গেলেন সাকিব।

• শীর্ষ দশে বাংলাদেশের একমাত্র বোলার মোস্তাফিজ।

• আর কোনো র‍্যাঙ্কিংয়ে সেরা দশে কেউ নেই।
• দল হিসেবে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে।

চোটের কারণে সাকিব আল হাসানের খেলা হয়নি দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির প্রথম তিন ম্যাচেও নয়। সবাইকে অবাক করে শেষ দুই ম্যাচ খেললেও ব্যাটে-বলে ‘আসল’ সাকিবকে খুঁজে পাওয়া যায়নি। যেটির প্রতিফলন গতকাল প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে নেমে গেছেন সাকিব। ২০১৪ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম এক-দুইয়ে নেই তিনি।

সাকিব পিছিয়েছেন ব্যাটিং-বোলিং দুই বিভাগেও। ব্যাটিংয়ে সাত ধাপ পিছিয়ে ৪৫ নম্বরে, বোলিংয়ে দুই ধাপ অবনমিত হয়ে ১২-তে। নিদাহাস ট্রফির পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে এগিয়েছেন পেসার রুবেল হোসেন। ফাইনালে দুঃস্বপ্নের এক ওভার করা রুবেল ৪০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ারসেরা ৪২ নম্বরে। শীর্ষ দশে বাংলাদেশের একমাত্র বোলার মোস্তাফিজ, এক ধাপ পেছানোর পরও তিনি অষ্টম স্থানে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে এগিয়ে সাব্বির রহমান। তিন ধাপ এগিয়ে ১৮-তে উঠেছেন ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ ব্যাটসম্যান। মুশফিকুর রহিম ১৪ ধাপ এগিয়ে উঠেছেন ৪৭ নম্বরে।

ব্যাটসম্যান-বোলার-অলরাউন্ডার-টি-টোয়েন্টিতে এই তিন বিভাগে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের কলিন মানরো, আফগানিস্তানের রশিদ খান ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে কে কোথায়

সাকিব আল হাসান অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৩
মোস্তাফিজুর রহমান বোলার র‍্যাঙ্কিংয়ে ৮
সাকিব আল হাসান বোলার র‍্যাঙ্কিংয়ে ১৩
সাব্বির রহমান ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে ১৮
সৌম্য সরকার ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে ৩১
তামিম ইকবাল ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে ৪০
মাহমুদউল্লাহ ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে ৪২
সাকিব আল হাসান ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে ৪৫
মাশরাফি বিন মুর্তজা বোলার র‍্যাঙ্কিংয়ে ৪৭
মুশফিকুর রহিম ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে ৪৭
মাহমুদউল্লাহ বোলার র‍্যাঙ্কিংয়ে ৫৭
তাসকিন আহমেদ বোলার র‍্যাঙ্কিংয়ে ৬৫
মেহেদী মিরাজ বোলার র‍্যাঙ্কিংয়ে ৮০

দলগত র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ দশ নম্বরে

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে