,

মুস্তাফিজকে নিয়ে যা বললেন রোহিত

news-image

স্পোর্টস ডেস্ক : ফাইনালের ট্রফিতে চুমু দিতে গিয়েও দেয়া হয়নি বাংলাদেশের। এবার ভারতকে হারিয়ে সেই স্বাদ পূর্ণ করার স্বপ্ন ছিল টাইগার বাহিনীর। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফির ফাইনালে জিতে প্রথমবারের মতো কোন টুর্নামেন্টের শিরোপা জেতার স্বাদ ছিল বাংলাদেশের। কিন্তু না তা আর হয়নি। রোমাঞ্চকর এই ম্যাচটি ৪ উইকেটে জিতে নেয় ভারত।

১৮তম ওভারে মুস্তাফিজুর রহমানের অনবদ্য বোলিংয়ে ম্যাচ ততক্ষণে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে বাংলাদেশ। বিজয় শঙ্করকে ৫টি ডট বল খেলিয়ে শেষ বলে মনীশ পাণ্ডেকে (২৮ রান) আউট করেন কাটার মাস্টার।

ভারতের জয়ের আশা প্রায় শেষ এই অবস্থায় ইনিংসের ১৯তম ওভারে নামেন দীনেশ কার্তিক। সেখান থেকেই ম্যাচ বদলে যায়। রুবেল হোসেনের এক ওভারেই ২২ রান তুলে নেন এই উইকেট-কিপার ব্যাটসম্যান। আর শেষ ওভারে ১৩ রান তুলে টিম ইন্ডিয়াকে জয় এনে দেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

এদিন ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘আমরা টুর্নামেন্টটিতে দুর্দান্ত খেলেছি এবং শেষ পর্যন্ত জয়ের মুখ দেখেছি। কিন্তু আজকের ম্যাচটিতে জয়টা মোটেও সহজ ছিল না। বিশেষ করে মুস্তাফিজের বলগুলো খেলা কষ্টকর ছিল।’

এসময় সতীর্থদের প্রশংসা করে তিনি বলেন, ‘সবার চেষ্টায় আমরা এতদূর এসেছি। এমনকি আমাদের সার্পোট দেয়ার জন্য কোচিং স্টাফদেরও ধন্যবাদ।’

অন্যদিকে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান, ১৮ ও ১৯তম ওভারে আমরা আমাদের সেরা বোলারকে কাজে লাগালে হয়তো জেতা সম্ভব হতো। যদিও রুবেল তার লেন্থ ঠিক রেখেই বোলিং করেছে কিন্তু দিনেশ কার্তিক দলের প্রয়োজনে ম্যাচ জেতাতে হিট করেছে।

তবে সর্বোপরি সাকিবের দাবি, গুরুত্বপূর্ণ ম্যাচটিতে দলের সবাই শতভাগ বিলিয়ে দিয়েছে। অন্যদিকে ম্যাচের পর নিজের অফিসিয়াল ফেসবুক পেজে রুবেল দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে