,

দেশে ফিরলেন টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : নিদাহাস ট্রফির মিশন শেষে সোমবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন টাইগাররা।

এর আগে, ৪ মার্চ দেশ ছেড়েছিল কোচ কোর্টনি ওয়ালশ ও তার শিষ্যরা। শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশের অংশগ্রহনে তিন জাতির টুর্নামেন্টে ৮ মার্চ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ২শ রান টপকে (২১৫ টার্গেট) রেকর্ডময় জয় তুলে নেয় টাইগাররা। সে ম্যাচে মুশফিকুর রহিম ৩৫ বলে করেন ৭২ রান।

১৪ মার্চ তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে আবার হোঁচট খেলেও ১৬ মার্চ অঘোষিত ফাইনালে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে (১৮ বলে ৪৩) স্বাগতিক লঙ্কানদের দেয়া ১৬০ রানের লক্ষ্য টপকে টুর্নামেন্টের ফাইনালে ওঠে টাইগাররা।

আর ফাইনালে ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে ছক্কা মেরে বাংলাদেশকে বিপক্ষে জয় তুলে শিরোপা জিতে নেয় টিম ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে