রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে পূর্বশক্রতার জের ধরে সংঘর্ষে নিহত-১ নারীসহ আহত ১০

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষে সংঘর্ষে রুবেল মিয়া(২৮)নামে একজন নিহত ও নারীসহ প্রায় ১০জন আহত হয়েছে। আজ সোমবার (১৯ মার্চ)সকালে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা সুন্দরপুর গ্রামে মাজু মিয়া ও নাছির মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া সুন্দরপুর গ্রামের নাছির মিয়ার ছেলে। আহতদের মধ্যে ১ জনকে জেলা সদর হাসপাতালে ও ৩ জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,উপজেলার চিতনা সুন্দরপুর গ্রামে সকালে পূর্বশক্রতার জের ধরে জমিতে চাষ দেয়াকে কেন্দ্র করে মাজু মিয়া ও নাছির মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষে নারীসহ প্রায় ১০ জন আহত হয়। আশংকাজন অবস্থায় আহত রুবেল মিয়াকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আহতদের মধ্যে শুক্কুর মিয়াকে(৩৫)জেলা সদর হাসপাতালে ও আহেদা বেগম(২৫),নাছির মিয়া(৬৫),রোকিয়া বেগম(২৫) ও রুক্কু মিয়াকে(২৭)উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো.আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনও মামলা হয়নি।তবে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ