,

এবার বিজ্ঞাপনেও ‘নাগিন ড্যান্স’

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফির অঘোষিত ‘সেমিফাইনালে’ লঙ্কানদের বিপক্ষে নাটকীয় জয়ের পর এখন ‘নাগিন ড্যান্স’ জ্বরে ভুগছে পুরো দেশ। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে মূলধারার আন্তর্জাতিক সংবাদমাধ্যম সর্বত্রই আলোচিত এই নাচ। আর তারই জের ধরে এবার বিজ্ঞাপনেও নাগিন ড্যান্সের ছোঁয়া লাগল। ‘নাগিন ড্যান্স’ নিয়ে বিজ্ঞাপন তৈরি করেছে ব্যাগ প্রস্তুত ও বিক্রেতা একটি প্রতিষ্ঠান।

বিজ্ঞাপনটির স্লোগান- ‘‘ক্রিকেট মাঠে যখন লড়াই, ছাড়বোনা যে কোনো ‘চান্স’, অপেক্ষাতে ক্রিকেটপ্রেমী দেখবে আবার ‌নাগিন ড্যান্স।’’

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্ব ক্রিকেট অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে ‘নাগিন ড্যান্স’। বিশেষ করে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত করার পর তামিম-সাব্বিরদের ও টিম ম্যানেজমেন্টের এমন ড্যান্স-শো নিয়ে চারদিকে শোরগোল পড়ে গেছে। আমাদের অবস্থান থেকে ক্রিকেটপ্রেমীদের মাঝে নাগিন ড্যান্সের উন্মাদনা বাড়িয়ে দিতে এই আয়োজন।

বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে মাঠে নামবে ভারত-বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে