,

আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানে বই-খাতার পরিবর্তে থাকবে কম্পিউটার ট্যাব

news-image

নিজস্ব প্রতিবেদক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠানে বই, খাতা, কলম ও ব্যাগের পরিবর্তে শিক্ষার্থীদের হাতে থাকবে কম্পিউটার ট্যাব। অফিস-আদালতে থাকবে না লাল ফিতার দৌরাত্ম্য। আর অফিস চলবে কম্পিউটার ডিভাইজে।

তিনি বলেন, ডিজিটাল দেশকে নিয়ে যারা এতদিন ব্যঙ্গ করেছে, তারাও এখন ডিজিটাল যুগের কথা বলছেন। ডিজিটাল সময়ের উপকার ভোগ করছেন। এখন ব্যঙ্গ করার আর সময় নেই। এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। আমরা ডিজিটাল সুযোগ-সুবিধা ব্যবহার করে দেশকে সমৃদ্ধ করবো।

শনিবার দুপুরে বগুড়া শহরের জামিল নগরের করতোয়া মাল্টিমিডিয়া স্কুল ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশে স্কুল থাকবে, মাঠ থাকবে, শিক্ষক থাকবে, শিক্ষার্থী থাকবে। থাকবে না শুধু বইয়ের বোঝা। কোমলমতি শিশুদের বইয়ের বোঝা বইতে হবে না। ডিজিটাল সেবার মধ্যে দিয়ে নিজেকে যেমন আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারবে, ঠিক তেমনি দেশের উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে।

বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্বে করেন স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা মোজাম্মেল হক। এসময় আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দকী, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, বিজয় ডিজিটালের প্রধান নির্বাহী জেসমিন আখতার জুঁই প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর