,

বাংলাদেশ দলের আচরণকে দুঃখজনক বললেন লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা বলেছেন, শুক্রবার বাংলাদেশ দল মাঠে যে আচরণ করেছে তা ‘দুঃখজনক এবং অগ্রহণযোগ্য।’

শনিবার চলমান নিদাহাস ট্রফির আয়োজক বোর্ডের প্রধান ব্যক্তি এই বিরক্তি প্রকাশ করলেন। আম্পায়ারের এক ভুলকে কেন্দ্র করে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শুক্রবারের ম্যাচটা মাঠের বাইরেও উত্তেজনা ছড়িয়েছে খুব।

শুক্রবার প্রেমাদাসায় শুরুতেই শ্রীলঙ্কাকে চেপে ধরে বাংলাদেশ। কুশাল পেরেরা ও থিসারা পেরেরার ব্যাটে সেখানে থেকে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ালেও ১৫৯ রানের বেশি করতে পারেনি। এই লক্ষ্য তারা করতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগে দুই উইকেটে জয় পায় টাইগাররা।

বাংলাদেশ ইনিংসের শেষ ওভারের প্রথম বলটি ওয়ান বাউন্স সিগন্যাল দেন আম্পায়ার। দ্বিতীয় বলটি প্রথম বলের চেয়ে আরও উপর দিয়ে চলে যায়। কিন্তু আম্পায়ার বলটি নো বল দেননি। এ নিয়ে শুরু হয় হট্টগোল। বাংলাদেশের খেলোয়াড়রা আম্পায়ারের কাছে নো বলের আবেদন জানান। এ নিয়ে আম্পায়ার ও শ্রীলঙ্কা দলের খেলোয়াড়দের সাথে বাংলাদেশি ক্রিকেটারদের কথা কাটাকাটি হয়। তারপরও আম্পায়ার বলটিকে ‘নো বল’ দেননি।

অন্যদিকে থিসারা পেরেরার সঙ্গে সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করেন মাঠে পানি নিয়ে যাওয়া রিজার্ভ খেলোয়াড় নুরুল হাসান সোহান। বাংলাদেশের এমন আচরণকে দুঃখজনক এবং অগ্রহণযোগ্য বলেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা।

উল্লেখ্য, এ ঘটনায় শাস্তি পেতে হয়েছে সাকিব ও সোহানকে। ম্যাচ ফির ২৫ শতাংশ করে জরিমানা হয়েছে তাদের। একই সাথে একটি করে ডিমেরিট পয়েন্ট পেয়েছে তারা।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে