,

আখাউড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

news-image

আখাউড়া প্রতিনিধি :  “বঙ্গবন্ধুর জন্মদিন: রঙ ছড়ানো আলো, লাল সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আখাউড়ায় বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 শনিবার সকালে  উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার সহ্রসাধিক মানুষ অংশ নেয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহ্, উপজেলা আওয়ামী লীগের আহ্বাায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূইয়া, থানার ওসি মো. মোশাররফ হোসেন তরফদার, পল্লী বিদ্যুতের ডিজিএম আহমদ শাহ্ আল জাবের, যুবলীগ নেতা আব্দুল মমিন বাবুল, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আলীম রানা প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মো. আরিফুল আমিন, প্রধান শিক্ষক মাহতাব মিয়া, মৌসুমী আক্তার, কাজী সাফিয়া খাতুন, আওয়ামী লীগ নেতা বাবুল পারভেজ প্রমুখ।

আলোচনা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে