,

টাইগারদের জয়ে মাশরাফির ব্যতিক্রমী উচ্ছাস

news-image

স্পোর্টস ডেস্ক : শুক্রবার প্রেমাদাসায় চরম উত্তেজনার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে এক অসাধারণ জয় উপহার দেন দলের অভিজ্ঞ সদস্য মাহমুদউল্লাহ রিয়াদ। তার ব্যাটে চড়ে শেষ ওভারে ১ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ। এমন জয়ে বেশ উচ্ছাসিত টাইগার ভক্তরা। তবে এমন স্মরণীয় জয়ে ব্যতিক্রমী উচ্ছাস প্রকাশ করেছেন মাশরাফি বিন মর্তুজা।

তামিম-রিয়াদদের এমন দুর্দান্ত জয়ে নিদহাস ট্রফির ফাইনালে উঠে বাংলাদেশ। জয়ের পরে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো ভরে যায় টাইগার ভক্তদের আনন্দে। তার থেকে বাদ গেলেন না নড়াইল এক্সপ্রেসও।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটু ভিন্ন আঙ্গিকে চার শব্দের একটি স্ট্যাটাসে মাশরাফি লিখেন,‘লিখেন- ‘অভিজ্ঞতা বাজারের জিনিস না’।

মাশরাফির এমন উদযাপনের পিছনে আনন্দের সাথে হয়তো ছিলো কিছুটা ক্ষোভও। কারণ নিদাহাস ট্রফিতে এখন পর্যন্ত বাংলাদেশের জয়গুলো উপহার দিয়েছেন দলের অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটাররাই। কিন্তু এই অভিজ্ঞ ক্রিকেটারদের সাথেই নানা কারণে অনেকসময় অবিচার করেছে বোর্ড বা টিম ম্যানেজমেন্ট। তাছাড়া গত বছর এই শ্রীলঙ্কার মাটিতেই দল থেকে বাদ দেয়া হয়েছিলো মাহমুদউল্লাহকে। যার কারণেই হয়তো জয়ের উচ্ছ্বাসটা এভাবে প্রকাশ করেন টাইগার কাপ্তান মাশরাফি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে