রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়াকার ইউনুস সিলেট সিক্সার্সের কোচ

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সিক্সার্সের প্রধান কোচ হলেন পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াকার ইউনুস। ২০১৮ এবং ২০১৯ সালের বিপিএলে দুই বছরের চুক্তিতে কাজ করবেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক ও কোচ। তিনি জাফরুল এহসানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

বতর্মানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের ডিরেক্টর অব ক্রিকেট এবং বোলিং কোচ হিসেবে কাজ করছেন ওয়াকার। ডিন জোন্সকে সঙ্গে নিয়ে দলটিকে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে দিয়েছেন তিনি। এবারের পিএসএলে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে ইসলামাবাদ।

সিলেট সিক্সার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে ওয়াকার নিজেও বেশ খুশি। বাংলাদেশ ক্রিকেটের উন্নতির প্রশংসা করে তিনি বলেন, ‘বাংলাদেশ একটি ক্রিকেটপ্রেমী জাতি এবং এই জায়গায় কাজ করাটা দারুণ আনন্দের। এখন বাংলাদেশ সেরা আট দলের মধ্যে উঠে এসেছে। তারা উঁচুমানের ক্রিকেট খেলছে এবং একজন কোচ হিসেবে তাদের উন্নতিতে ভূমিকা রাখতে পারা অবশ্যই সন্তুষ্টির একটা ব্যাপার হবে।’

সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ বলেন, ‘দলে একজন কিংবদন্তীকে পেয়ে আমরা গর্বিত। গত বছর আমরা তাকে শুভেচ্ছাদূত এবং মেন্টর হিসেবে পেয়েছিলাম। সবসময়ই আমরা তাকে পূর্ণমেয়াদে পাওয়ার কথা ভেবেছি। শেষপর্যন্ত তিনি দীর্ঘমেয়াদে আমাদের কোচ হতে সম্মত হয়েছেন, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে!’

পাকিস্তানের প্রধান কোচ হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন ওয়াকার। এর আগে দুই মেয়াদে ছিলেন বোলিং কোচও। ২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ওয়াকার।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ