বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে নাসিরনগরে সভা ও র‌্যালি

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর  :  বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে  উপজেলা  প্রশাসনের উদ্যোগে“ ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ ”এই শ্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার(১৫ মার্চ ) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক আলোচনা সভা  অনুষ্টিত হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা বি.এম মশিউর রহমানের সভাপতিত্বে  সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা,ডা. কাওছার আহমেদ,আওয়ামীলীগ নেতা আবদুল লতিফ,সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,ব্যবসায়ী রতন বনিক,সজল দেব,শামীম আহমেদ,আল-মাউছ প্রমূখ।সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক,ব্যবসায়ী  প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন । সভা শেষে  উপজেলা সদরে একটি র‌্যালি বের করা হয়।