,

শ্রীলঙ্কা যাচ্ছেন সাকিব, খেলবেন শুক্রবার

news-image

ফাইনালে জায়গা করে নিতে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই বাংলাদেশের। তবে টাইগারদের জন্য সুখবর হল স্বাগতিকদের বিপক্ষে ওই ম্যাচ খেলতে দলের সঙ্গে যোগ দিতে শ্রীলঙ্কায় যাচ্ছেন সাকিব আল হাসান। বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত ২৭ জানুয়ারি ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আঙুলে চোট পান সাকিব। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ মিস করেন এই তারকা। ধারণা করা হয় নিদাহাস ট্রফির শুরু থেকেই খেলতে পারবেন। তবে পরে চোট এতই গুরুতর হয় যে প্রথমে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে থাইল্যান্ডে যান। সেখান থেকে ঢাকায় ফিরে কলম্বো আসেন। কলম্বো থেকে যান অস্ট্রেলিয়ায়।

সেখানে গত ৯ মার্চ মেলবোর্নে বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড হয়ের সঙ্গে দেখা করেন সাকিব। দেশে ফিরেন সুখবর নিয়ে। জানান, চোটের অবস্থা এখন অনেকটাই ভালো। যার কারণে কোন অস্প্রপচারের দরকার পড়েনি।

এরপর থেকেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোরে গিয়ে সময় নিয়ে অনুশীলন করেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক। অবশেষে সুখবর, সাকিব পুরোপুরি সেরে উঠেছেন। নিদাহাস ট্রফি খেলতে আজ (বৃহস্পতিবার) যাচ্ছেন কলম্বোয়। সবকিছু ঠিক থাকলে খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে