রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টস জিতলেই ম্যাচ জিতবে বাংলাদেশ!

news-image

স্পোর্টস ডেস্ক : চলমান নিদাহাস ট্রফিতে এটি যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে, যে দল টস জিতেছে, তারা আগে ফিল্ডিং নিচ্ছে। শেষ পর্যন্ত টসজয়ী দলই জয় নিয়ে মাঠ ছাড়ছে। পরে ব্যাট করেই সব জয় আসছে।

নিজেদের প্রথম ম্যাচে টস হারে বাংলাদেশ। ওই ম্যাচে ভারতের কাছে বাজেভাবে হেরে নিদাহাস ট্রফি অভিযান শুরু হয় টাইগারদের। দ্বিতীয় ম্যাচে টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পরে ব্যাট করে লংকানদের ছুড়ে দেয়া ২১৫ রানের টার্গেটও দুর্দান্তভাবে ধরে ফেলে বাংলাদেশ। তুলে নেয় ঐতিহাসিক জয়।

রেকর্ডগড়া জয়ে এখন চনমনে মেজাজে আছেন মুশফিক-তামিমরা। এবার তাদের বাধা ফের ভারত। এ ম্যাচ জিতলেই ফাইনালের পথে এগিয়ে যাবে টাইগাররা। সেই আত্মবিশ্বাস নিয়ে আজ বুধবার রোহিত বাহিনীর বিপক্ষে নামছেন তারা।

এ ম্যাচেও টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাই মাহমুদউল্লাহ বলেছেন, টস খুবই গুরুত্বপূর্ণ। প্রতি ম্যাচেই পরে ব্যাট করা দল জয় নিয়ে মাঠ ছাড়ছে। গত ম্যাচের চেয়েও উইকেট আরও ব্যাটিংবান্ধব হতে পারে। ব্যাটসম্যানদের জন্য ব্যাট করাটা সহজ হতে পারে। তাই টস খুবই ভাইটাল। টস জিততে পারলে ফল আমাদের পক্ষে থাকতে পারে।

এদিন প্রেমাদাসার উইকেট কিছুটা ভেজা থাকতে পারে! কয়েক দিন ধরেই থেমে থেমে টিপ টিপ বৃষ্টি হচ্ছে সেখানে। তাই প্রথম দিকে বল হালকা সুইং ও মুভমেন্ট করতে পারে। এতে প্রথমে ব্যাটিং করা কষ্টসাধ্য হয়ে উঠতে পারে। তা আমলে নিলেও টস জয় গুরুত্বপূর্ণ।

এ জাতীয় আরও খবর

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা