,

দুই সপ্তাহের জন্য ছিটকে গেলেন আগুয়েরো

news-image

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ফর্মে ছিলেন ম্যানসিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। গতকাল দলের সঙ্গে অনুশীলন করতে গিয়ে হাঁটুতে চোট পান তিনি। যার কারণে দু’সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন তিনি। চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির এ স্ট্রাইকারের এটিই প্রথম চোট নয়। এর আগে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।

চোট প্রসঙ্গে টুইট বার্তায় আর্জেন্টাইন তারকা বলেন, অনুশীলন চলাকালীন বাঁ হাঁটুতে ব্যথা শুরু হয়। সঙ্গে সঙ্গে টিম ডাক্তারের পরামর্শ নিই। উনি বলেছেন, সপ্তাহ দুয়েক বিশ্রাম নিতে। তাই এখন ফুটবল থেকে দূরে রয়েছি।
আগুয়েরোর এই চোট তাকে গতকাল স্টোক সিটির বিপক্ষে ছিটকে দিয়েছিল। তবে ম্যানসিটির পরের ম্যাচ ৩১ মার্চ, এভারটনের বিপক্ষে।

কোচ পেপ গার্দিওলা বলেন, লম্বা মৌসুমে চোট-আঘাত সমস্যা যে কোনো দলেরই সঙ্গী হয়। ম্যানসিটিও তার ব্যতিক্রম নয়। তবে আগুয়েরোর চোট অনুশীলনেই ধরা পড়েছে। এই অবস্থায় ম্যাচ খেললে চোট আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল।

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে আগুনে ফর্মে আগুয়েরোর ক্লাব ম্যানচেস্টার সিটি। সবশেষ স্টোক সিটির বিপক্ষে ডেভিড সিলভার জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছে সিটিজেনরা। এ জয়ের পর ইংলিশ লিগ শিরোপার উচ্ছ্বাস করতে আর মাত্র দুই জয় দূরে রয়েছে ইতিহাদ স্টেডিয়ামের ক্লাবটি। দুই সপ্তাহ মাঠের বাইরে থাকলে মাঠের বাইরে থেকেই নিজ দলের শিরোপার উচ্ছ্বাসে যোগ দিতে হবে আগুয়েরোকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে