রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এপ্রিলে পাকিস্তান সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী মাসের শুরুতে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি- টোয়েনটি ম্যাচ খেলবে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠী এই তথ্য নিশ্চিত করেছেন।

নিরপত্তা ব্যবস্থাকে উন্নতির মাধ্যমে আন্তর্জাতিক সিরিজ পাকিস্তানের ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে এই সিরিজটি অনেক বড় একটি পদক্ষেপ হিসেবেই দেখছেন সংশ্লিষ্ঠরা।

২০০৯ সালে শ্রীলংকা দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকে আন্তর্জাতিক দলগুলোর কাছে পাকিস্তান এখনও নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে পারেনি। ঐ হামলায় আটজনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজন লংকান খেলোয়াড় আহত হয়েছিলেন। তখন থেকেই এ পর্যন্ত আট বছরে পাকিস্তান ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টি২০ ও তিনটি ওয়ানডে ম্যাচ আয়োজন করে।

তবে গত বছর পাকিস্তান সুপার লীগের ফাইনালের পরে আইসিসি সন্তুষ্ট হয়ে বিশ্ব একাদশের বিপক্ষে তিনটি টি- টোয়েনটি ও শ্রীলংকার বিপক্ষে একটি টি- টোয়েনটি ম্যাচ আয়োজনের অনুমতি দেয়। আর সেগুলোর সফল আয়োজনে ওয়েস্ট ইন্ডিজও এবার পাকিস্তানের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

পিসিবি প্রধান নাজাম শেঠী জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ব্যপারে নিশ্চয়তা দিয়েছে। দুবাইয়ে গণমাধ্যমের সামনে শেঠী বলেছেন, আগামী ১, ২ ও ৩ এপ্রিল করাচিতে তিনটি টি- টোয়েনটি ম্যাচ খেলতে রাজী হয়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।

২০১৬ সালে ভারতে টি- টোয়েনটি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচের জন্য ভেন্যু হিসেবে লাহোরের নাম ঘোষণা করা হলেও পিসিবি করাচিতেই তা আয়োজনের সিদ্ধান্ত নেয়। গত মাসে করাচি আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের সবুজ সঙ্কেত পেয়েছে। আগামী ২৫ মার্চ করাচিতে পিএসএল এর ফাইনাল অনুষ্ঠিত হবে। ২০ ও ২১ মার্চ লাহোরে দুটি প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে।

শেঠী আরো জানিয়েছেন যুক্তরাষ্ট্রে টি- টোয়েনটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের জন্য তিনি ওয়েস্ট ইন্ডিজের সাথে আলোচনা করেছেন। প্রথম বছর এখানে বাংলাদেশেরও খেলার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ