রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিদাহাস ট্রফি শেষেই কোচ পাচ্ছেন মুশফিকরা

news-image

স্পোর্টস ডেস্ক : প্রধান কোচ ছাড়াই হোমগ্রাউন্ডে তিন জাতি ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। কোচ ছাড়াই চলছে টাইগারদের নিদাহাস ট্রফির অভিযান। সেখানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

তবে কোচ ছাড়া আর বেশি দিন পথ চলতে হচ্ছে না মুশফিক-তামিমদের। শ্রীলংকায় তিন জাতি টি-টোয়েন্টি সিরিজ শেষেই দীক্ষাগুরু পাচ্ছেন তারা। জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

চন্ডিকা হাথুরুসিংহের মতো কোচ খুঁজছে বিসিবি। যিনি হবেন কড়া হেডমাস্টার। শাসনের ডোরে বেঁধে রাখবেন শিষ্যদের। তাই তাড়াহুড়ো করে কোচ নিতে চায়নি বোর্ড। দেখেশুনেই ছেলেদের প্রধান শিক্ষক নিয়োগ দিতে চাচ্ছেন কর্তারা!

নাজমুল হাসান জানালেন, কোচ ছাড়া আর কোনো সিরিজ খেলবে না ছেলেরা। আসছে এপ্রিলেই উপযুক্ত ব্যক্তির কাঁধে তাদের দায়িত্বটা বুঝিয়ে দেয়া হবে। চলতি সিরিজের পরই তা চূড়ান্ত করব।

কাকে কোচ হিসেবে নিয়োগ দিচ্ছেন? তিনি কী এশিয়ান নাকি অন্য অঞ্চলের? এসবের জবাবে রহস্য রেখে দিয়েছেন বিসিবি বস, আমরা দেখেশুনে কয়েকজনকে সাক্ষাৎকারের জন্য ডেকেছি। তবে কোচ কে হচ্ছেন-তা বলা মুশকিল। শুধু একটি দেশ থেকেই কোচ নিয়োগ দেয়া হচ্ছে না। একেকজন একেক দেশের। এটুকু বলতে পারি, শ্রীলংকার কেউ থাকছে না।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ