রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেইমারকে ছাড়াই পিএসজির গোল বন্যা

news-image

স্পোর্টস ডেস্ক : ইনজুরিতে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নেইমার। তাকে ছাড়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমে অনেকটাই এলোমেলো ফুটবল খেলে পিএসজি। রিয়ালের কাছে হেরে বিদায় নিয়েছে পিএসজি টুর্নামেন্ট থেকে বিদায়ও নেয় ফরাসি ক্লাবটি। তবে লিগে নেইমারের অভাব বুঝতে দিচ্ছেন না সতীর্থরা। মেতজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

এদিন শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে পিএসজি। ম্যাচের ৫ মিনিট যেতে না যেতেই প্রথম গোল পায় তারা। এমবাপের শট প্রতিপক্ষের কারো গায়ে লেগে আসলে দুরুণ এক গোল করেন ডিফেন্ডার মুনিয়ের। ম্যাচের ২০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন এনকুকু। ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তির পাস থেকে বল জালে জড়ান এই ফরাসি ফরোয়ার্ড। ৮ মিনিটের ব্যবধানে আবার গোল পান এই ২০ বছর বয়সী। দি মারিয়ার অ্যাসিস্ট থেকে নিচু শটে গোল করেন তিনি। আর প্রথমার্ধের শেষ ঘেলটি করেন করেন এমবাপে।

পরে ম্যাচের ৮২ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসোর ক্রস থেকে গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা।

২৯ ম্যাচে ৭৭ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। ১১ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোনাকো।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ