রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর উপ-নির্বাচন : জাপার প্রার্থীর বিজয় ছিনিয়ে আনতে হবে-জি এম কাদের

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর  : জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন নাসিরনগরের উপ-নিবার্চনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রেজোওয়ান আহমেদের প্রতীক লাঙ্গলের পক্ষে আল্লাহতালার অশেষ রহমতে ভোটের জোয়ার সৃষ্টি হয়েছে। তাই ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে। দেশের মানুষ দু‘দলকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই শান্তিতে থাকতে হলে অবশ্যই জাতীয় পার্টির বিকল্প নেই। নাসিরনগরে এরশাদের উন্নয়নের কথা বিবেচনা করে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রেজোওয়ান আহমেদেকে বিজয় করা আহবান জানান।

ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর)আসনে উপ-নির্বাচনে উপলক্ষে জাপার উদ্যোগে আজ শনিবার(১০ মার্চ)দুপুরে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাপার মনোনীত প্রার্থী রেজোওয়ান আহমেদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। স্থানীয় জাপার নেতা হাজ্বী ওবায়েদুল হক রেনুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা কাজী মামুনুর রশীদ,শাহ জামান রানা,রেজাউল হক ভুইয়াসহ জেলা ও উপজেলা দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উল্লেখ্য,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে এ আসনের এমপি পদ শূন্য হয়। আগামী ১৩ মার্চ এ আসনের উপ-নিবার্চন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার

লাল শাড়িতে তটিনীর চোখজুড়ানো রূপ

টুথপেস্ট ব্যবহারে কি সত্যিই ব্রণ দূর হয়?

অবশেষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত