,

বেয়ারস্টোর শতকে সিরিজ ইংল্যান্ডের

news-image

স্পোর্টস ডেস্ক : সিরিজের চতুর্থ ম্যাচেও সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বেয়ারস্টো। তবে টেলরের দুর্দান্ত শতকে সেই ম্যাচে হারতে হয় ইংল্যান্ডকে। এবার আর হারতে হয়নি সফরকারী দলকে। বেয়ারস্টোর দুর্দান্ত শতকে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে মরগানের দল।

সিরিজ নির্ধারণই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। শুরুতেই কোন রান না করেই বিদায় নেন ওপেনার মানরো। দ্রুত ফেরেন কেন উইলিয়ামসন (১৪)। অধিনায়কের বিদায়ের পর খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি ল্যাথামও (১৪)। আগের তিন ম্যাচে দুই সেঞ্চুরি টেলরের পরিবর্তে খেলতে নেমে শূন্য রানে ফিরেন মার্ক চ্যাপম্যান।

দলীয় ৯৩ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। সপ্তম উইকেটে মিচেল স্যান্টনার ও হেনরি নিকোলস মিলে ৮৪ রানের জুটি গড়লে ২২৩ রানের সংগ্রহ পায় স্বাগতিক দলটি। ক্যারিয়ার সেরা ৬৭ রান করে বিদায় নেন স্যান্টনার। আর নিকোলসের ব্যাট থেকে আসে ৫৫ রান। ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস ও আদিল রশিদ নেন ৩ টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দুই ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো এবং অ্যালেক্স হেলস ১৫৫ রানের জুটি গড়ে জয়ের ভীত তৈরি করে দেন। বেয়ারস্টো ৩৮ বলে অর্ধশতক করার পর ৫৮ বলে শতক তুলে নেন। ১০৪ রানে ইনিংসটি সাজান ৯ চার এবং ছয়টি ছয়ে। হেলস ফেরেন ৬১ রান করে। এদের বিদায়ের পর মরগান দ্রুত ফিরলেও জো রুট (২৩) ও স্টোকস (২৬) দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে