রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই একটি ম্যাচের অপেক্ষায় বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : একটি ভালো ম্যাচ। একটি জয়। তাহলেই আর থাকবে না ভয়। কেটে যাবে সংশয়। শ্রীলঙ্কায় আসার প্রথম প্রথম অনুশীলন সেশনে এই কথা বলেছিলেন তামিম ইকবাল। ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচেও সেই জয় অধরা। ম্যাচ শেষে সেই একই কথা শোনা গেল অধিনায়ক মাহমুদউল্লাহর কণ্ঠেও।

কখনও বোলিং ভালো হচ্ছে না তো কখনও ব্যাটিং। সব বিভাগ এক সঙ্গে জ্বলেই উঠছে না বাংলাদেশের। একই ভুলের চক্কর তো আছেই। দীর্ঘদিন ধরে চলে আসা অতিরিক্ত ডট বলের সমস্যা আরও প্রকট হয়ে ফুটে উঠেছে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে। ২০ ওভারের প্রায় অর্ধেক বল থেকেই রান করতে পারেনি ব্যাটসম্যানরা।

মাহমুদউল্লাহর ধারণা, সেই ডট বলগুলির জন্ম নিজেদের মনে সংশয় থেকেই। টানা হারের মধ্যে থাকায় দলের আত্মবিশ্বাসও তলানিতে। সেই বিশ্বাস ফিরে পেতে অধিনায়ক তাকিয়ে একটি ভালো দিনের দিকে।

টুর্নামেন্ট শুরুর আগে তামিম বলেছিলেন, একটি জয়ই বদলে দিতে পারে বাংলাদেশকে। মাহমুদউল্লাহও সেটি বিশ্বাস করছেন প্রবলভাবে।

“আমদের স্রেফ একটি ম্যাচ দরকার যেটায় আমাদের ভালো করতে হবে। একটু মোমেন্টাম দরকার। এটার জন্য অপেক্ষা করছি। যদি আমরা সেই মোমেন্টাম পেয়ে যাই, তাহলেই অন্য বাংলাদেশকে দেখবেন।”

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ