রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরস্কার জিতলেন হিজাবি বডিবিল্ডার মাজিজিয়া

news-image

শরীর ঢাকা হিজাব পরেই বডিবিল্ডিংয়ের চর্চা করেন ভারতের মাজিজিয়া বানু। তবে শুধু চর্চাই নয়, তিনি হিজাব পরেই বেশ কিছু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। সম্প্রতি ভারতের কেরালা রাজ্যের নারীদের মধ্যে সেরা বডিবিল্ডারের পুরস্কারও জিতেছেন।

হঠাৎ এই নারীকে দেখলে কেউ বুঝতে পারবেন না যে তিনি পেশাগতভাবে একজন বডিবিল্ডার। ভারতের কেরালায় জন্ম নিয়েছেন ২৩ বছর বয়সী মাজিজিয়া। গত ২৫ ফেব্রুয়ারি বডিবিল্ডিংয়ে তিনি কেরালার নারীদের মধ্যে সেরা হয়েছেন।

দন্ত চিকিৎসায় পড়াশোনা করা এই নারী ইতিমধ্যে ভারোত্তোলনে বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন।

মাজিজিয়া বলেন, যখন আমি বডিবিল্ডিং প্রতিযোগিতায় সেরা হয়েছি, তখন নিজের একটি অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে।

তিনি বলেন, আমি দুর্ঘটনাবশতই পুরস্কারটি পেয়েছি। আমার বাগদত্তা আমাকে এতে উৎসাহিত করেছেন। প্রথমে আমি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলাম। কারণ ভেবেছিলাম, এতে আমার শরীর প্রদর্শন হতে পারে।

মাজিজিয়া বলেন, কিন্তু আমার স্বামী আমাকে মিসরের হিজাব পরা নারীদের আলোকচিত্র দেখিয়ে বলল, আমিও এভাবে এগিয়ে যেতে পারি।

প্রশিক্ষক শামাজ বলেন, তিনি একজন পুরুষের মতোই প্রশিক্ষণ নিয়েছেন। তাকে যেভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে, ছেলেদেরও এতটা দেয়া হয় না। এখানে হিজাব পরে শরীরচর্চার ঘটনা একেবারে বিরল নয়। কিন্তু মাজিজিয়া তার সমস্যাগুলো জয় করতে পেরেছেন।

হিজাব বিষয়ে মাজিজিয়া বলেন, হিজাব পরতে আমার ভালো লাগে। আবার আমার যা করতে ইচ্ছা করে, আমি সেটিই করি।

বেশ কিছু পুরস্কার বিজয়ী মাজিজিয়াকে কেরালার পাউয়ারলিফটিং অ্যাসোসিয়েশন তিনবার রাজ্যের সবচেয়ে শক্তিশালী নারী হিসেবে পুরস্কার দিয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ