বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের তিন ইলেক্ট্রেশিয়ানের বিরুদ্ধে মামলা 

news-image
মাজহারুল করিম অভি : ব্রাহ্মণবাড়িয়ায় ৫৯টি বৈদ্যুতিক মিটার, ৭৬টি অফিস ফাইল এবং বিপুল পরিমান বৈদুতিক সরঞ্জাম উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বড়াইল-সাদেকপুর ফিডার এলাকায় অভিযান চালিয়ে  এসব মালামাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের তিন ইলেক্ট্রেশিয়ানের বিরুদ্ধে মামলা  দায়ের করা হয়।  ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুমিল্লা বিদ্যুৎ আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্র্যাট মুজাহিদুর রহমান।
ভ্রাম্যমান আদালতের অভিযান বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান জানান, বড়াইল এবং সাদেকপুর ফিডারের বিতরন বিভাগের তিন ইলেক্টেশিয়ান শাহজাহান মিয়া, মিলন মিয়া এবং জাহের মিয়ার বাড়ীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৫৯টি মিটার, বিদ্যুত অফিসের ৭৬ টি ফাইল এবং বিপুল পরিমান বৈদুতিক সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধারকৃত মিটারের মধ্যে ১লাখ ৫৪ হাজার ইউনিট বিদুৎ চুরির  প্রমান পায় ভ্রাম্যমান আদালত।
পরে বিদ্যুৎ আইনের ৩৩ ধারায় বিদ্যুৎ চুরি ও সরকারী রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে