,

স্ত্রীর অভিযোগে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি থেকেও বাদ পড়লেন শামি

news-image

এ যেন মড়ার উপরে খাঁড়ার ঘা। ভারতীয় ক্রিকেট দলের স্পিডস্টার মোহাম্মদ শামির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী হাসিন জাহান। অভিযোগ, শামির নাকি বেশ কয়েকটি বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে।

এমনকী, তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগও নিয়ে আসা হয়। এই খবর নিয়ে ভারতীয় ক্রিকেটমহল সরগরম ছিল। তবে বু্ধবার বিকেল গড়াতে না গড়াতেই আরও একটি ধাক্কা লাগল শামির ক্রিকেট ক্যারিয়ারে। ভারতীয় ক্রিকেট বোর্ডের আর্থিক চুক্তিপত্র থেকে শামির নাম সরিয়ে দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইনাডু ইন্ডিয়ার তথ্য মতে, চুক্তিপত্র অনুসারে গ্রেড B-তে ছিলেন শামি। কিন্তু, তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ নিয়ে আসার পর তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।

নতুন চুক্তিপত্র তালিকা অনুসারে A+ ক্যাটাগরিতে রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার এবং শিখর ধাওয়ান। এই ক্রিকেটাররা বছরে ৭ কোটি টাকা করে পাবেন। পাশাপাশি মহিলা ক্রিকেটারদের আর্থিক চুক্তিও ঘোষণা করা হয়েছে। গত বছরের তুলনায় এবছর টাকা অনেকটাই বেড়েছে।

ইতিপূর্বে মহম্মদ শামির স্ত্রী বলেছিলেন, “আমি যা অভিযোগ করেছি, তা একটি হিমশৈলের উপরিভাগ মাত্র। এর থেকেও ঘৃণ্য কাজ করেছে শামি। বহু মহিলার সঙ্গেই ওর সম্পর্ক রয়েছে।” স্বামীর ফোন ঘেঁটেই তিনি নাকি এই নোংরা কাণ্ডকারখানার কথা জানতে পারেন।

হাসিনের আরও অভিযোগ, “ওর পরিবারের প্রত্যেকেই আমার উপর যথেচ্ছ অত্যাচার করে। ওর মা এবং ভাই আমাকে নির্যাতন করে। রাত ২-৩টে পর্যন্ত এই নির্যাতন চলতে থাকে। ওরা তো আমাকে মেরেও ফেলতে চেয়েছিল। তবে আমি পরিবার এবং মেয়ের কথা ভেবে এতদিন চুপ করে ছিলাম। কিন্তু, বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে আমি আর মাথা ঠিক রাখতে পারিনি। আমি আইনি পদক্ষেপ নেব।”

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে