,

সামির অনৈতিক সম্পর্কের তথ্য ফাঁস করলেন স্ত্রী!

news-image

স্পোর্টস ডেস্ক : হোলির দিনে স্বামী তথা ভারত জাতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ সামির সঙ্গে রঙ খেলার ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হাসিন জাহান। ওই পোস্টে মেয়ে সন্তানের ছবিও দিয়েছিলেন। অন্যদিকে সামি টুইটার একটি গেট টুগেদারের ছবি পোস্ট করেছিলেন। যে ছবিতে দেখা গিয়েছে ভারত দলের উইকেট রক্ষক ঋদ্ধিমান সাহার বাড়িতে ডিনার করছেন সামি এবং তার স্ত্রী।

এমন সুখ মুহূর্তের এই সব ছবি পোস্টের মধ্যেই ঘটে গেল বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা। তারকা এই পেসারের বিরুদ্ধে একাধিক নারী সম্ভোগের অভিযোগ আনলেন স্ত্রী হাসিন। এই নিয়ে তার নিজস্ব ফেসবুকে একাধিক পোস্টও করেছেন সাবেক এই মডেল।

একটি পোস্টে হাসিন একাধিক মেসেঞ্জার চ্যাটের কথোপকথনের স্ক্রিন শট পোস্ট করেছেন। পোস্টগুলিতে বোঝাই যাচ্ছে নারী ও পুরুষের মধ্যে কথোপকথন চলছে। তবে, এই মেসেঞ্জার অ্যাকাউন্টটি আদৌ সামির কি না তা নিশ্চিত হয়নি এই সব পোস্টে।

যদিও, পোস্টে হাসিনের দাবি ওই কথোপকথনের পেছনের পুরুষটি আসলে সামি।
সামির সঙ্গে এক নারীর ছবিও ফেসবুকে পোস্ট করেছেন হাসিন। তার দাবি, ছবিতে সবুজ সালোয়ার কামিজের নারীটি আসলে সামির প্রেমিকা।

অন্য আরেকটি পোস্টে হাসিন নাগপুরের এক তরুণীর কিছু খোলামেলা ছবি পোস্ট করেছেন। এই পোস্টেই কয়েকটি হোয়াটসঅ্যাপের উত্তেজক চ্যাটও শেয়ার করেছেন হাসিন।

তার দাবি, ছবির নারীর নাম মঞ্জু এবং তাকে সবাই নাগপুরের নাগিন বলেই চেনে। একটি মোবাইল নম্বরও শেয়ার করেছেন হাসিন। তার দাবি এই নম্বরটি মঞ্জুর।

অন্য একটি পোস্টে এক নারীর ছবি শেয়ার করেছেন হাসিন। এই পোস্টেও হাসিনের দাবি এই নারী করাচির এবং ইনি একজন যৌনকর্মী। ছবির নারীর নাম আলিশাবা বলেও দাবি করেছেন সামির স্ত্রী। এই পোস্টেও একাধিক উত্তেজক হোয়াটস অ্যাপ চ্যাট শেয়ার করেছেন হাসিন।

অন্য একটি পোস্টেও ফের একবার নাগপুরের মঞ্জু মিশ্রা নামে এক নরীর ছবি শেয়ার করেছেন হাসিন।
গতি তারকা ও তার স্ত্রী হাসিনের প্রেম নিয়ে ভারতী ক্রিকেট মহলে আলোচনার শেষ নেই। অনেকেই তাদেরকে ‘মেড-ফর ইচ আদার কাপল’ বলে ডেকে থাকেন।

স্ত্রীর সঙ্গে নানা ভঙ্গিমার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মৌলবাদীদের হুমকির সম্মুখীনও হয়েছেন সামি। এই নিয়ে কম বিতর্ক হয়নি। কয়েকদিন আগেও সামিকে চোখ রাঙানি দেয় কট্টরপন্থি মুসলিম সংগঠনগুলো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে