ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঢাকা- সিলেট মহা সড়কের চান্দুরা পল্লী বিদ্যুৎ সাব স্টেশন সংলগ্নে সড়ক দুর্ঘনায় মো. মুনাঈম ভূইয়া (৩৫), নামে এক মোটর সাইকেল আরোহীর মুত্যৃ হয়েছে। নিহতের বাড়ী উপজেলা মিরাসানী পশ্চিমপাড়ার মৃত আব্দুল লতিফ ভূঁইয়ার ছেলে। এছাড়াও আরো দুইজন মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন। তারা হলেন- বাদল (৩২), রিপন (৩৩)। আহতদেরকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদরে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে মোটর সাইকেল যোগে ৩ জন ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাচ্ছিলেন। হঠাৎ করে মহা সড়কে তাদেরকে পড়ে থাকতে দেখে এগিয়ে গেলে একজনকে মৃত দেখতে পায় স্থানীয় লোকজন। পরে হাইওয়ে পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনারস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে হাইওয় থানার এস আই মোজাম্মেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। এবং আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালের পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম