রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডি ভিলিয়ার্সের গায়ে বল ছুড়ে লায়নের জরিমানা

news-image

স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছে সফরকারী অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ১১৮ রানে হারিয়েছে স্মিথবাহিনী। তবে ম্যাচ শেষে আলোচনায় অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের আচরণ নিয়ে। এরই মধ্যে ডি ভিলিয়ার্সের দিকে লায়নের বল ছুড়ে মারার ঘটনায় এই স্পিনারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। তদন্ত চলছে কুইন্টন ডি ককের সঙ্গে ডেভিড ওয়ার্নারের ঝামেলার বিষয়টিরও।

ডারবানে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে রান আউট হয়ে কোন রান না করেই সাজঘরে ফিরে যান ডি ভিলিয়ার্স। ওয়ার্নারের থ্রোতে স্টাম্প ভাঙেন লায়ন। রান আউট থেকে বাঁচতে প্রোটিয়া ব্যাটসম্যান লাফ দিলেও শেষ রক্ষা হয়নি। বিপত্তি ঘটে এরপরই। স্টাম্প ভেঙার পর ক্রিজে পড়ে থাকা ডি ভিলিয়ার্সের গায়ের দিয়ে বল ছুড়ে মারেন এই স্পিনার।

এর ফলে ‘লেভেল-১’ অপরাধ করেছেন লায়ন। ম্যাচ রেফারি জেফ ক্রো লায়নের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছেন। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

এদিকে ওই দিনের খেলা শেষে রাতেই নাকি অস্ট্রেলিয়ান স্পিনার ক্ষমা চেয়ে নিয়েছেন ডি ভিলিয়ার্সের কাছে। আর ম্যাচ রেফারি জেফ ক্রো’র আনা অভিযোগও মেনে নেন তিনি, তাই শুনানির আর দরকার পড়েনি।

এ জাতীয় আরও খবর

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার

লাল শাড়িতে তটিনীর চোখজুড়ানো রূপ

টুথপেস্ট ব্যবহারে কি সত্যিই ব্রণ দূর হয়?

অবশেষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে