রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটবিশ্বকে কলঙ্কিত করল ওয়ার্নার-ডি কক (ভিডিও)

news-image

ক্রিকেটবিশ্বকে কলঙ্কিত করল অজি সহ-অধিনায়ক কাম ওপেনার ডেভিড ওয়ার্নার এবং প্রোটিয়া উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক। ঘটনার সূত্রপাত দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার চলতি টেস্ট সিরিজের প্রথম টেস্টে।

সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ডেভিড ওয়ার্নার এবং কুইন্টন ডি ককের দুজনের হাতাহাতির ঘটনা। আর এমন দৃশ্য সামনে আসায় হতবাক ক্রিকেটবিশ্ব। সোশ্যাল সাইটে চলছে তীব্র সমালোচনা। ডারবানে চলতি সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে কুইন্টন ডি কক এবং এইডেন মার্করামের জুটির ওপর ভর করে অজিদের দেওয়া ৪১৭ রানের টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছিল স্বাগতিকরা। কিন্তু চা বিরতির পরেই ঘটে এই ঘটনা।

ড্রেসিংরুমে যাওয়ার পথে কুইন্টন ডি ককের সঙ্গে ডেভিড ওয়ার্নারের কোনো একটি বিষয় নিয়ে তর্কের সৃষ্টি হয়। সেই ঘটনা হাতাহাতির পর্যায়ে চলে যায়। পুরো ঘটনা এখনও জানা না গেলেও ড্রেসিংরুমের সামনের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে দুজনের হাতাহাতি আর ধাক্কাধাক্কির ঘটনা।

দুই দলের ক্রিকেটাররাই দুজনকে আলাদা করার চেষ্টা করেন। কিন্তু ওয়ার্নার বারবার ডি ককের দিকে তেড়ে যাচ্ছিলেন। সিসিটিভি ফুটেজে ওয়ার্নারকেই বেশি আগ্রাসী মনে হয়েছে।  এদিকে ফুটেজ প্রকাশিত হওয়া সাথে সাথে তদন্তের ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ