,

হোটেল রুমে ইতালিয়ান তারকা ফুটবলারের মৃত্যু

news-image

স্পোর্টস ডেস্ক : ইতালি জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ডেভিড আস্তোরিকে হোটেল রুমে মৃত অবস্থায় পাওয়া গেছে। সিরি আ লিগের অন্যতম দল ফিওরেন্তিনার হয়ে খেলতেন তিনি। দায়িত্ব পালন করতেন অধিনায়কের।

ফিওরেন্তিনা জানিয়েছে, শনিবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে আস্তোরি। তার অকাল মৃত্যুতে আমরা মর্মাহত। এ পরিস্থিতিতে রক্ষণভাগের অতন্ত্র এ প্রহরীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো ছাড়া আমাদের কিছুই করার নেই। আমরা সবার কাছ থেকে সহানুভূতি কামনা করছি।

রোববার বিকালে উদিনিসের বিপক্ষে লিগ ম্যাচ ছিল ফিওরেন্তিনার। এমন ঘটনার পর পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ম্যাচটি স্থগিত করা হয়েছে।

৩১ বছর বয়সী আস্তোরি ইতালির জার্সি গায়ে ১৪টি ম্যাচ খেলেন। ২০১৬ সালে ফিওরেন্তিনাতে যোগ দেন। এখন পর্যন্ত দলটির হয়ে ৫৮টি ম্যাচে খেলেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে