রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে জেলা তথ্য অফিসের সংবাদ সম্মেলন

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : সরকারের বিশেষ উদ্যোগসমূহের ব্র্যান্ডিং, বর্তমান সরকারের সফলতা অর্জন, উন্নয়ন ভাবনা ভিশন-২০২১ ও জনসম্পৃক্ততার লক্ষে জেলা তথ্য অফিসের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহমেদ হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।

সংবাদ সম্মেলনে জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সমূহের ব্র্যান্ডিং, বিভিন্ন সেক্টরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে জনগনকে অবহিতকরণ ও জনসম্পৃক্ততার লক্ষ্যে এই সংবাদ সম্মেলন। এছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়েও কথা বলেন তিনি।

আশুগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভির আশুগঞ্জ প্রতিনিধি মো. আক্তারুজ্জামান রঞ্জন, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চুসহ অন্যান্য সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ